Santanu Chakraborty
জন্ম ১৯৭৩ সাল। উত্তর ২৪ পরগনার কাঁচড়াপাড়ায়। মধ্যবিত্ত পরিবারের জন্ম হলেও বাবার রেলওয়ে চাকরির সুবাদে, বছরে অন্তত দুবার, সেই ছোট্টবেলা থেকেই দেশের নানান প্রান্তে ঘুরে বেড়ানো। সেই থেকেই বেড়ানোর নেশা চেপে বসে। কাঁচড়াপাড়া হারনেট হাই স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাসের পর নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে পড়তে পড়তেই বিভিন্ন খবরের ফ্রিলান্স চিএসাংবাদিকতা দিয়ে কেরিয়ারের শুরু। তারপর বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখি। প্রতিদিন, সাপ্তাহিক বর্তমান, সানন্দা, আনন্দবাজার পত্রিকা। ২০০৫-এ জি-বাংলার জন্য ট্যাভালগ “যেতে যেতে” করতে গিয়ে আবার বেড়ানোর প্রেমে পড়া। ২০১০ সালে স্যাটেলাইট চ্যানেলের চাকরি ছেড়ে, আবার ফ্রিল্যান্স শুরু। ভ্রমণ-সাংবাদিকতা। বিদেশ নয়, দেশের নানান আনকোরা ডেস্টিনেশান খুঁজে ঘুরে বেড়ানোই আসল উদ্দেশ্য। দেশের ইতিহাস আর ঐতিহ্যকে খোঁজার তাগিদে পথ চলা।
Publications of Santanu Chakraborty:
Comments




