Bismritir Atal Theke by Nilacharya

Bismritir Atal Theke
by Nilacharya
Memoir, Bengali
Hardbound, 280 Pages, 693 gms
About: Bismriti, Atal, Theke, Nilacharjya
প্রত্যেক মানুষ-ই জীবন সম্ভারে মনিষী। প্রত্যেকের জীবনের ফেলে আসা টুকরো টুকরো মুহূর্তগুলো অভিজ্ঞতার সম্ভার। সেই সম্ভারের চিত্রগাথায়, স্মৃতির পাখিদের অনেক কুড়বার সরঞ্জাম থাকে। একবার যদি ফিরে তাকানো যায়, সেই নীল বাতিঘরের নিভৃত আলোকে, জীবনবোধের অনেক উপকরণ পাওয়া যায়। পাওয়া যায় দর্শন, চেতনা, পরিবর্তনের উপসর্গ। পাওয়া যায় নিজস্ব বিন্যাসে সেজে ওঠা অনেক অপ্রকাশিত অনুভূতি, নিজস্ব প্রকাশের দৃপ্ত ভঙ্গিতে। দিশা দেখাতে পারে অনেক বিবর্ণ স্বত্বাকে।
অভয় কুটীরের নির্ভয় আশ্রয় ছেড়ে, জীবন নামক বৈতরণীর বিভিন্ন ব্যাপ্তিতে প্রকাশ, অতলে বিস্মৃত না হয়ে উঠে আসে নব চেতনার নব আলোকে। বাংলাদেশের মুক্তিযোদ্ধার ঘরে লেখা ‘এ দিন চলিয়া যাবে ক্ষণকাল পরে, রবে শুধু কর্মফল চিরদিন ত্বরে’ - সেই কর্মফলের অফুরন্ত ভাণ্ডারে, ধলেশ্বরীর ফেরি-বোট পেরিয়ে, দ্বিতীয় মহাযুদ্ধের দামামা উৎরিয়ে, স্বাধীনতা সংগ্রামের প্রত্বক্ষ আলো থেকে কোলিয়ারির অজানা কাহিনীতে। প্রত্যকেটাই এক-একটা ছোটগল্প। সেই গল্পের মালা দক্ষ মাইনিং ইঞ্জিনিয়ারের মতো খনি থেকে বার করে আনে মণিমাণিক্যের বর্ণচ্ছ্বটা। অগ্রজ বন্ধুবর অশোক বাবুর ভাষায় ‘He made a deep impression on me with his mystique attitude’.
পরবর্তীকালে এরই প্রকাশ তার-ই রচনাশৈলীর চেতনায় ‘ইঙ্গিত পেয়ে চলেছি দীর্ঘদিন কত যুগ, ছায়াপথ তবু অমৃত নক্ষত্রে ঝিলমিল’ সেই অমৃত নক্ষত্রের খোঁজে বিদেশ পাড়ি ও প্রত্যাবর্তন, জীবনের আরেক অপ্রকাশিত দিক খুলে দেয় ‘অনুভব অনুভাব্যে এসে নানান শাখায় ডানা মেলে। পরম অনুভব পরম অনুভাব্যে এলে সাহিত্যের এক বিশেষ কোণ অধিকার করে - কবিতা’ সেই অনুভূতি প্রকাশ পায় নতুন ছন্দে, নতুন সুরে, নতুন তালে, নতুন চেতনার উন্মোচনে ‘বিসর্জনের বাদ্য বাজাতে পারবে না কোনদিন? ভবিষ্যৎ যন্ত্রণাবোধ দাঁড়াবে না আজি জড় বস্তু হয়ে, চেতনাবিহীন স্থিরতায়।... তৃপ্তির স্পন্দন কিংবা অস্তিত্ব’ - এই স্পন্দটাই তো জীবন। যা ঝঙ্কার তোলে বিভিন্ন রূপে, ছন্দে, চেতনার স্পর্শে। কবিতা গান থেকে লেঞ্জকোলাজ আর্টের বিকাশে।
আমাদের চোখে সব মানুষ-ই ঈশ্বরের প্রতিবিম্ব, জাগতিক এক প্রকাশ। কাছের মানুষ সুনীলদা, পরবর্তী জীবনে নীলাচার্য, এমনই এক মানুষ, যে গল্পচ্ছ্বলে বলে যেতে পারেন জীবনের না-দেখা কঠিন সত্যকে, নাড়া দিয়ে যেতে পারেন, না-চেনা চেতনার গভীর খনিতে। সত্য তো চেতনার উত্তরণ। বহুমুখী প্রতিভা নীলাচার্যর ‘বিস্মৃতির অতল থেকে’ গ্রন্থে, সেই উত্তরণের সাক্ষ্মি থাকতে পেরে আমরা ধন্য। কালস্রোতের ইতিহাস যেমন অন্যের লেখা গ্রন্থ, অনেক খুঁটিনাটি, লিপিবদ্ধ করতে পারে না, নিজের লেখা জীবনচরিত সেই সব অচেনা, অজানা, চেতনাগুলো অকপটে বিদগ্ধ দৃষ্টিকোণ দিয়ে আমাদের সামনে হাজির করে।
জীবন কাহিনীর চেতনার নতুন দিক দেখাতে নীলাচার্যর ‘বিস্মৃতির অতল থেকে’ গ্রন্থটি আপনাদের হাতে তুলে দিলাম। নিশ্চয়ই অনেকের ভাল লাগবে। আমাদের কাছে সম্ভার হয়ে থাক নীলদার রচনাশৈলী সম্ভারে ভরা দীর্ঘ জীবনের বিস্তৃত ঘটনা থেকে কুড়িয়ে আনা টুকরো টুকরো অনভুতির ব্যাপ্ত প্রকাশ।
২০শে মার্চ ২০১৬ স্মৃতি বসু
Publications of Nilacharya:
Comments
